ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক বন্ধন

নড়াইলে হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন রিজভী শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, সমবেদনা প্রকাশ

নড়াইলে হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন র

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে বিএনপির পক্ষ থেকে নিহত দুই নেতার কবর জিয়ারত করা হয়। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পরে নেতারা নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সান্ত্বনা দেন।

গত ১৮ নভেম্বর কালিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় শাহিনুর ইসলাম ও সোহেল রানা নিহত হন। বিএনপির পক্ষ থেকে এ হামলার জন্য ফ্যাসিস্টদের দায়ী করা হয়েছে।

কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুসহ জেলা বিএনপি, স্থানীয় বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতারা নিহত দুই নেতার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নড়াইলে হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন রিজভী শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, সমবেদনা প্রকাশ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

নড়াইলে হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন র

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে বিএনপির পক্ষ থেকে নিহত দুই নেতার কবর জিয়ারত করা হয়। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পরে নেতারা নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সান্ত্বনা দেন।

গত ১৮ নভেম্বর কালিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় শাহিনুর ইসলাম ও সোহেল রানা নিহত হন। বিএনপির পক্ষ থেকে এ হামলার জন্য ফ্যাসিস্টদের দায়ী করা হয়েছে।

কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুসহ জেলা বিএনপি, স্থানীয় বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতারা নিহত দুই নেতার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত