ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক বন্ধন

ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, রেড অ্যালার্ট জারি

ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানতে শুরু করেছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া আগামী তিন ঘণ্টা পর্যন্ত চলতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম ও বিজয়নগরম জেলায় সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া রাজ্যের বেশ কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা এবং জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি পর্যালোচনা করা হচ্ছে।

জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির গতিপথ ও অগ্রগতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, রেড অ্যালার্ট জারি

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানতে শুরু করেছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া আগামী তিন ঘণ্টা পর্যন্ত চলতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম ও বিজয়নগরম জেলায় সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া রাজ্যের বেশ কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা এবং জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি পর্যালোচনা করা হচ্ছে।

জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির গতিপথ ও অগ্রগতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত