ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক বন্ধন

যশোরের ৯২ ইউনিয়নে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত ধাপভিত্তিক তালিকা অনুযায়ী, যশোরের আট উপজেলার ৯২টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২১ জানুয়ারি শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে ভোটের মধ্য দিয়ে জেলায় নির্বাচনী কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলাভিত্তিক নির্বাচনের ধাপ ও ইউনিয়ন পরিষদের সংখ্যা উল্লেখ করা হয়েছে।

যশোরে কোন উপজেলায় কবে ভোট

ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তৃতীয় ধাপে ২৯ এপ্রিল বাঘারপাড়া উপজেলার ৯টি এবং অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। এ ধাপে মোট ১৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

চতুর্থ ধাপে ১৩ মে মণিরামপুর উপজেলার ১৬টি এবং কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। এ ধাপে মোট ২৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওতায় থাকবে।

পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে চৌগাছা উপজেলার ১১টি এবং ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপে মোট ২২টি ইউনিয়নে নির্বাচন হবে।

সারা দেশে ৪ হাজার ৩৩২ ইউনিয়নে নির্বাচন

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, সারা দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

উপজেলাভিত্তিক হিসাব অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি, দ্বিতীয় ধাপে ১২৫টি, তৃতীয় ধাপে ১২০টি, চতুর্থ ধাপে ৯৬টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওতায় রয়েছে।

তবে নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ঘোষণা করেনি। তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের বিস্তারিত সময়সূচি জানা যাবে।

যশোরের আট উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে ধাপে ধাপে নির্বাচনের পরিকল্পনা প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী প্রস্তুতি ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভোটের তারিখ সামনে রেখে বিভিন্ন ইউনিয়নে প্রার্থী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী তৎপরতা বাড়তে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

যশোরের ৯২ ইউনিয়নে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত