ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দৈনিক বন্ধন

হামিদপুরে ফুটবল টুর্নামেন্টে মধ্যপাড়া ও পশ্চিমপাড়ার ম্যাচ ড্র

যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেন

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর খেলায় হামিদপুর মধ্যপাড়া ও হামিদপুর পশ্চিমপাড়ার মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

আজকের খেলায় দুই দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে অংশ নেয়। নির্ধারিত খেলা শেষে উভয় দল একটি করে গোল করায় ম্যাচটি অমীমাংসিত থাকে।

স্থানীয় পর্যায়ে এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং মাদক থেকে দূরে থেকে সুস্থ জীবন গঠনে উৎসাহিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

‘মাদক ছেড়ে মাঠে চল, খেলাধুলাই বাড়ে বল’—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ মাঠের পরিবেশকে প্রাণবন্ত করে তুলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

হামিদপুরে ফুটবল টুর্নামেন্টে মধ্যপাড়া ও পশ্চিমপাড়ার ম্যাচ ড্র

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেন

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর খেলায় হামিদপুর মধ্যপাড়া ও হামিদপুর পশ্চিমপাড়ার মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

আজকের খেলায় দুই দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে অংশ নেয়। নির্ধারিত খেলা শেষে উভয় দল একটি করে গোল করায় ম্যাচটি অমীমাংসিত থাকে।

স্থানীয় পর্যায়ে এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং মাদক থেকে দূরে থেকে সুস্থ জীবন গঠনে উৎসাহিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

‘মাদক ছেড়ে মাঠে চল, খেলাধুলাই বাড়ে বল’—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ফুটবলপ্রেমীদের অংশগ্রহণ মাঠের পরিবেশকে প্রাণবন্ত করে তুলছে।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত