ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক বন্ধন

আওয়ামী লীগের রক্ততৃষ্ণা আবার জেগে উঠেছে’: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রক্ততৃষ্ণা এখনো মেটেনি। শিশু-কিশোরসহ ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে না পেরে তারা পালিয়ে গেছে। এখন পার্শ্ববর্তী দেশে অবস্থান করে তাদের সেই রক্ততৃষ্ণা আবার জেগে উঠেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সেই রক্ততৃষ্ণা মেটানোর জন্যই তারা একের পর এক পুলিশের গাড়ি ও সাধারণ মানুষের গাড়িতে আগুন দিচ্ছে, ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, এমনকি কখনো মানুষ হত্যা করছে।

সভায় গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হত্যার ঘটনার বিবরণ তুলে ধরেন তিনি।

তিনি বলেন, যারা বেআইনি কাজ করবে, আইনপ্রয়োগকারী সংস্থা তাদের আইনের আওতায় নিয়ে আসবে। আদালত বিচার করে শাস্তি দেবে। কিন্তু বিএনপি রাজপথ, গলিপথ কিংবা মেঠোপথ কোনো জায়গাই ছাড়বে না। জনগণকে সঙ্গে নিয়ে এই দুর্বৃত্তদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে আহ্বান জানানো হবে।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের রক্ততৃষ্ণা আবার জেগে উঠেছে’: রিজভী

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত