ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক বন্ধন

ফতেপুর ইউনিয়নের হামিদপুর উত্তরপাড়ায় ফ্ল্যাট সলিং রাস্তার কাজ শুরু, এলাকাবাসীর স্বস্তি

যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামিদপুর উত্তরপাড়ায় দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ ঘুচতে শুরু করেছে। ওলিয়ার বাড়ির সামনে থেকে শুকুরের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তায় ফ্ল্যাট সলিংয়ের কাজ বাস্তবায়ন করছে ইউনিয়ন পরিষদ। এর ফলে ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হতে চলেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হামিদপুর উত্তরপাড়ার এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। কিন্তু পাকা বা সলিং না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে কাদাপানি জমে চরম ভোগান্তির সৃষ্টি হতো। বিশেষ করে বয়স্ক মানুষ, স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের হাসপাতালে নিতে মারাত্মক কষ্ট পোহাতে হতো। স্থানীয়দের এই সমস্যা অনুধাবন করে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকরাম হোসেনের উদ্যোগে রাস্তাটিতে ফ্ল্যাট সলিংয়ের কাজ শুরু হয়। ছোট এই উন্নয়নমূলক কাজের মাধ্যমে গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থায় স্বস্তির হাওয়া লেগেছে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মতে, বড় বড় প্রকল্পের পাশাপাশি এ ধরনের জনহিতকর ছোট উদ্যোগগুলোই মূলত গ্রামীণ জনজীবনের মান বদলে দেয়। ওয়ার্ডের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কাজ চালিয়ে যাওয়ায় ইউপি সদস্য আকরাম হোসেনের প্রশংসা করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকরাম হোসেন জানান, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের জীবনযাত্রাকে সহজ করা জনপ্রতিনিধি হিসেবে তাঁর দায়িত্ব। জনগণের দেওয়া আস্থার প্রতি শ্রদ্ধা রেখে তিনি এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চান।

এদিকে জানা গেছে, আগামী ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আবারও অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সাধারণ মানুষের প্রত্যাশা, এলাকার এই উন্নয়নের গতি যেন কোনোভাবেই থেমে না থাকে এবং প্রতিটি পাড়া-মহল্লায় নাগরিক সুযোগ-সুবিধা আরও প্রসারিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ফতেপুর ইউনিয়নের হামিদপুর উত্তরপাড়ায় ফ্ল্যাট সলিং রাস্তার কাজ শুরু, এলাকাবাসীর স্বস্তি

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামিদপুর উত্তরপাড়ায় দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ ঘুচতে শুরু করেছে। ওলিয়ার বাড়ির সামনে থেকে শুকুরের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তায় ফ্ল্যাট সলিংয়ের কাজ বাস্তবায়ন করছে ইউনিয়ন পরিষদ। এর ফলে ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হতে চলেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হামিদপুর উত্তরপাড়ার এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। কিন্তু পাকা বা সলিং না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে কাদাপানি জমে চরম ভোগান্তির সৃষ্টি হতো। বিশেষ করে বয়স্ক মানুষ, স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের হাসপাতালে নিতে মারাত্মক কষ্ট পোহাতে হতো। স্থানীয়দের এই সমস্যা অনুধাবন করে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকরাম হোসেনের উদ্যোগে রাস্তাটিতে ফ্ল্যাট সলিংয়ের কাজ শুরু হয়। ছোট এই উন্নয়নমূলক কাজের মাধ্যমে গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থায় স্বস্তির হাওয়া লেগেছে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মতে, বড় বড় প্রকল্পের পাশাপাশি এ ধরনের জনহিতকর ছোট উদ্যোগগুলোই মূলত গ্রামীণ জনজীবনের মান বদলে দেয়। ওয়ার্ডের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কাজ চালিয়ে যাওয়ায় ইউপি সদস্য আকরাম হোসেনের প্রশংসা করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকরাম হোসেন জানান, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের জীবনযাত্রাকে সহজ করা জনপ্রতিনিধি হিসেবে তাঁর দায়িত্ব। জনগণের দেওয়া আস্থার প্রতি শ্রদ্ধা রেখে তিনি এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চান।

এদিকে জানা গেছে, আগামী ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আবারও অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সাধারণ মানুষের প্রত্যাশা, এলাকার এই উন্নয়নের গতি যেন কোনোভাবেই থেমে না থাকে এবং প্রতিটি পাড়া-মহল্লায় নাগরিক সুযোগ-সুবিধা আরও প্রসারিত হয়।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত