ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
দৈনিক বন্ধন

যশোরের ছাতিয়ানতলা ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকানের ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: মোঃ জুম্মান হোসেন 

যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা বাজার (বাসস্ট্যান্ড) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চার মালিকের সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোববার (৮ নভেম্বর) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাতের পর মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। গভীর রাত হওয়ায় প্রথমে কেউ আগুনের বিষয়টি বুঝতে পারেননি। পরে আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পেয়ে বাজারে দায়িত্বরত নাইট গার্ড চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনে সাতটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত চার দোকান মালিকের মধ্যে দরাজহাট গ্রামের আসাদুল ইসলামের ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে জানা গেছে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান ও স্বপ্ন মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। এতে তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন।

বাঘারপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মাজেদুল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাঁদের সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

যশোরের ছাতিয়ানতলা ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকানের ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত