যশোরের মনিরামপুর উপজেলার ১ নম্বর রোহিতা ইউনিয়নের পলাশী গ্রামের গোলাম মাস্টারের বাড়ি থেকে সরকার বাড়ি পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
গুরুত্বপূর্ণ এই সড়কটি এড়েন্দা ও পলাশী গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েকশ’ মানুষ যাতায়াত করেন।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি হলেই গর্তগুলো কাদা ও পানিতে ভরে যায়। ফলে তখন পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা আইজউদ্দিন বলেন“রাস্তা সংস্কার করা হবে—এমন আশ্বাস আমরা কয়েকবার পেয়েছি। কিন্তু সেই আশ্বাস বাস্তবে আর দেখা যায়নি। বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো সমাধান হয়নি। এই এলাকায় প্রায় চার থেকে পাঁচশ’ ভোটার রয়েছেন। আমরা চাই দ্রুত রাস্তাটি সংস্কার ক্ষুদে শিক্ষার্থীরা জানান “রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সাইকেল চালিয়ে যাওয়া তো দূরের কথা, অনেক সময় পায়ে হেঁটেও স্কুলে যেতে পারি না। বৃষ্টি হলে আমাদের দুর্ভোগ আরও বেড়ে যায়।”শুধু শিক্ষার্থী নয়, কৃষিপণ্য পরিবহনেও সমস্যায় পড়ছেন স্থানীয়রা।
এলাকাবাসী আব্দুর রহমান বলেন“আমরা শাক-সবজি, কৃষিপণ্য ও প্রয়োজনীয় কৃষি উপকরণ এই রাস্তা দিয়ে পরিবহন করতে পারি না। রাস্তার কারণে যানবাহন চলাচলে সমস্যা হয়, ফলে সময় ও খরচ—দুটিই বেশি লাগে।”স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখনো সড়কটি সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সড়কটি সংস্কার করা হোক।
মতামত