মনিরামপুরের রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য সুরত মেম্বারের মৃত্যু
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুরত মেম্বার নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে সুরত মেম্বার শাহপুর বাজার থেকে সাইকেলযোগে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এতে তাঁর মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাঁকে ইজিবাইকে করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই ইজিবাইকের ভেতরে তাঁর মৃত্যু হয়।
নিহত সুরত মেম্বার মনিরামপুর উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নের ৩ নম্বর রামপুর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মতামত