যশোর সদর উপজেলার হামিদপুর বাজারে অভিযান চালিয়ে জুয়েল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত একটি প্রাইভেট কারের ভেতর থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
আটক জুয়েল হোসেনের পরিচয় সম্পর্কে জানা গেছে, তিনি যশোর শহরের ঘোপ এলাকায় বসবাস করেন। অভিযান শেষে ডিবি পুলিশের সদস্যরা তাঁকে হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নিয়ে আসেন। এ সময় স্থানীয় উৎসুক জনতা ঘটনাটি স্বচক্ষে দেখেন।
অভিযানকালে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও জেলা পুলিশের মুখপাত্র মিরাজুল ইসলাম, পিপিএম উপস্থিত ছিলেন।
তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
উদ্ধার হওয়া ইয়াবার উৎস, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা বিস্তারিত ব্রিফিংয়ের পর জানা যাবে।
মতামত