ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
দৈনিক বন্ধন

কেশবপুরে চালককে ছুরিকাঘাত করে মোটরভ্যান ছিনতাই

যশোরের কেশবপুরে এক মোটরভ্যানচালককে পিঠে ছুরিকাঘাত করে তাঁর ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রেফার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা ছোট গ্রামে সাবেক চেয়ারম্যান নিজামুদ্দিনের বাড়িসংলগ্ন সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত ভ্যানচালকের নাম রেজাউল ইসলাম (৪৮)। তিনি কেশবপুর উপজেলার ভোগতী গ্রামের আনছার সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা রেজাউল ইসলামের পিঠে ছুরিকাঘাত করে তাঁর মোটরভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়। পরে পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুলের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কেশবপুরে চালককে ছুরিকাঘাত করে মোটরভ্যান ছিনতাই

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

যশোরের কেশবপুরে এক মোটরভ্যানচালককে পিঠে ছুরিকাঘাত করে তাঁর ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রেফার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা ছোট গ্রামে সাবেক চেয়ারম্যান নিজামুদ্দিনের বাড়িসংলগ্ন সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত ভ্যানচালকের নাম রেজাউল ইসলাম (৪৮)। তিনি কেশবপুর উপজেলার ভোগতী গ্রামের আনছার সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা রেজাউল ইসলামের পিঠে ছুরিকাঘাত করে তাঁর মোটরভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়। পরে পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুলের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত