ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
দৈনিক বন্ধন

যশোরে বিয়ের প্রলোভনে কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগ, নারীসহ আটক ২

যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার দিঘিরপাড় গ্রামের আনারুল হক গাজীর মেয়ে রাফেজা আক্তার এবং যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মধু পাগলার ছেলে তরিকুল ইসলাম সেন্টু।রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাঁদের আটক করা হয়।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ভুক্তভোগী কিশোরীর বাবা-মা অন্যত্র বিয়ে করায় সে বেনাপোলে তার নানির বাড়িতে বসবাস করছিল। সম্প্রতি নানি তাকে বাড়ি থেকে বের করে দিলে অসহায় অবস্থায় পড়ে কিশোরীটি। এ সময় রাফেজা আক্তার নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখান।পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে রাফেজা আক্তার ও তরিকুল ইসলাম সেন্টু কিশোরীকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় নিয়ে আসেন। সেখানে ভুয়া বিয়ের আয়োজনের মাধ্যমে তাকে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।এ সময় কিশোরীকে বিয়ের সাজে বসে থাকতে দেখে স্থানীয় পথচারীদের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্টদের কথাবার্তায় অসংগতি পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে এবং রাফেজা আক্তার ও তরিকুল ইসলাম সেন্টুকে আটক করে।

কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, উদ্ধার হওয়া কিশোরীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও পাচারের চেষ্টার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

যশোরে বিয়ের প্রলোভনে কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগ, নারীসহ আটক ২

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার দিঘিরপাড় গ্রামের আনারুল হক গাজীর মেয়ে রাফেজা আক্তার এবং যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মধু পাগলার ছেলে তরিকুল ইসলাম সেন্টু।রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাঁদের আটক করা হয়।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ভুক্তভোগী কিশোরীর বাবা-মা অন্যত্র বিয়ে করায় সে বেনাপোলে তার নানির বাড়িতে বসবাস করছিল। সম্প্রতি নানি তাকে বাড়ি থেকে বের করে দিলে অসহায় অবস্থায় পড়ে কিশোরীটি। এ সময় রাফেজা আক্তার নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখান।পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে রাফেজা আক্তার ও তরিকুল ইসলাম সেন্টু কিশোরীকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় নিয়ে আসেন। সেখানে ভুয়া বিয়ের আয়োজনের মাধ্যমে তাকে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।এ সময় কিশোরীকে বিয়ের সাজে বসে থাকতে দেখে স্থানীয় পথচারীদের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্টদের কথাবার্তায় অসংগতি পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে এবং রাফেজা আক্তার ও তরিকুল ইসলাম সেন্টুকে আটক করে।

কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, উদ্ধার হওয়া কিশোরীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও পাচারের চেষ্টার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত