ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দৈনিক বন্ধন

আ.লীগের ৭ নেতাকর্মীকে অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন

জাবির হোটেল ট্রাজেডিতে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাবির হোটেল ট্রাজেডিতে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ
হোটেল জাবির ইন্টারন্যাশনাল

নিজস্ব প্রতিনিধিঃ যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদারের  জাবির ইন্টারন্যাশনাল হোটেলে হতাহতের মামলায় জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এই মামলায় সন্দেহভাজন হিসেবে বিভিন্ন সময়ে গ্রেফতার আওয়ামী লীগের সাত নেতাকর্মীর অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আদালতে এ প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন। 

অব্যাহতি প্রাপ্তরা হলেন- মো. আব্দুল খালেক (৬৫), মো. এনামুল হক (৫৯), আব্দুর রহমান শাওন (৩৬), অ্যাডভোকেট সৈয়দ কবির হোসেন জনি (৪১), এস এম আজাহার হোসেন স্বপন (৫২), কাজী রবিউল হোসেন ওরফে ভাইপো রবিউল (৩১) ও মো. ইমন কাজী (২৬)। 

২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে হোটেল জাবিরে অগ্নিসংযোগের ঘটনায় ২৪জন নিহত হন। ১৮ আগস্ট শাহীন চাকলাদারের চাচাতো ভাই তৎকালীন সদর উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু অজ্ঞাত আসামিদের নামে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

বিষয় : রাজনীতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জাবির হোটেল ট্রাজেডিতে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিনিধিঃ যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদারের  জাবির ইন্টারন্যাশনাল হোটেলে হতাহতের মামলায় জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এই মামলায় সন্দেহভাজন হিসেবে বিভিন্ন সময়ে গ্রেফতার আওয়ামী লীগের সাত নেতাকর্মীর অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আদালতে এ প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন। 

অব্যাহতি প্রাপ্তরা হলেন- মো. আব্দুল খালেক (৬৫), মো. এনামুল হক (৫৯), আব্দুর রহমান শাওন (৩৬), অ্যাডভোকেট সৈয়দ কবির হোসেন জনি (৪১), এস এম আজাহার হোসেন স্বপন (৫২), কাজী রবিউল হোসেন ওরফে ভাইপো রবিউল (৩১) ও মো. ইমন কাজী (২৬)। 

২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে হোটেল জাবিরে অগ্নিসংযোগের ঘটনায় ২৪জন নিহত হন। ১৮ আগস্ট শাহীন চাকলাদারের চাচাতো ভাই তৎকালীন সদর উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু অজ্ঞাত আসামিদের নামে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত