যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা বাজারে একটি মার্কেটের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (রাত) মধ্যরাতে এ আগুনের সূত্রপাত হয়। এতে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোর-নড়াইল মহাসড়কের পাশে ছাতিয়ানতলা বাজারের সিএনজি স্ট্যান্ডের সামনে অবস্থিত আসাদের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানতে অপেক্ষা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সংবাদে জানানো হবে।
মতামত