ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
দৈনিক বন্ধন

শিক্ষা সংস্কারের প্রস্তাব

যেখানে দুর্বলতা, সেখান থেকেই শুরু: প্রাথমিক শিক্ষা সংস্কারের এক প্রস্তাব -নাজমুল হোসেন

নাজমুল হোসেন

আমার বিশ্বাস, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রকৃত ভিত্তি হলো প্রাথমিক স্তর, বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। এই স্তরে কোনো শিক্ষার্থী মৌলিক বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে না পারলে উপরের শ্রেণিতে গিয়ে সে কিছুই সহজে শিখতে পারে না।

ষষ্ঠ বা সপ্তম শ্রেণিতে উঠে যখন একজন শিক্ষার্থী দেখে যে সে কিছুই পারছে না, তখন সে গভীরভাবে হতাশ ও অনুপ্রেরণাহীন হয়ে পড়ে। এটি আবার বয়ঃসন্ধিকাল, যখন আত্মসম্মানবোধ অত্যন্ত স্পর্শকাতর থাকে। নিজের মান হারানোর ভয় তাকে গ্রাস করে। "আমি পড়াশোনা পারি না" এই লজ্জা থেকে সে নিজেকে সবার কাছ থেকে লুকাতে চায়।

আমার মতে, প্রাথমিক স্তরের পাঠ্যক্রম ও বইগুলো মোটামুটি যথাযথ। সমস্যা মূলত শিক্ষকদের দৃষ্টিভঙ্গি ও পাঠদান পদ্ধতিতে। অনেক শিক্ষক একঘেয়ে ধাঁচে পড়ান। কোনো শিক্ষার্থী না পারলে তাকে সহযোগিতা করার বদলে ভয় দেখান, বলেন, "তোমাকে দিয়ে কিছু হবে না।" এতে শিক্ষার্থী শেখার আগ্রহ হারিয়ে ফেলে এবং আরও বেশি নিরুৎসাহিত হয়।

আরেকটি বিষয় আমি নিজে অনেক স্কুলে দেখেছি। পরীক্ষার হলে কোনো শিশু উত্তর লিখতে না পারলে শিক্ষকেরা নিজেই এসে বলে দেন, "এভাবে লেখো।" অর্থাৎ প্রশ্ন দেওয়ার পর উত্তরও তাঁরাই বলে দেন। এতে ওই শিশুর প্রকৃত দুর্বলতা চাপা পড়ে যায় এবং তার ক্ষতিই হয়। একজন শিক্ষার্থী কেন পারছে না, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করাই শিক্ষকের প্রকৃত কাজ। কারণটা জানা গেলেই সমাধান সম্ভব।

ধরা যাক, একটি শিশু ঠিকমতো পড়তে পারে না। এর কারণ হয়তো সে অক্ষর চেনে না, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ, হ্রস্ব-দীর্ঘ স্বর ভালোভাবে আয়ত্ত করেনি। একজন শিক্ষককে প্রথমে সমস্যাটি চিহ্নিত করতে হবে, তারপর শিশুটি যেখানে দুর্বল, ঠিক সেখান থেকেই শুরু করতে হবে। প্রয়োজনে একদম শূন্য থেকেই শুরু করতে হবে। শিক্ষক চাইলে যেকোনো শিক্ষার্থীকে শূন্য থেকে সফল করে তুলতে পারেন। তবে এই কাজ অবশ্যই প্রাথমিক স্তর থেকেই শুরু হতে হবে, অন্যথায় তা প্রায় অসম্ভব।

আমার ধারণা, অনেক শিক্ষক একবার চাকরি পাওয়ার পর দায়িত্ব সম্পর্কে উদাসীন হয়ে পড়েন। তাঁদের কাছে এই পেশা কেবল জীবিকার মাধ্যম হয়ে দাঁড়ায়: স্কুলে যাওয়া-আসা, মাস শেষে বেতন পাওয়া, সংসার চালানো আর বাড়ি তৈরি করা। অথচ তাঁরা উপলব্ধি করেন না যে তাঁরা একটি জাতির কাঠামো গড়ার ভিত্তি নির্মাণ করছেন। এই ভিত্তি দুর্বল হলে উপরের স্তরে কোনো কিছুই সম্ভব নয়।

তাই শিক্ষার্থীদের দুর্বল ভাবার আগে আমাদের ভাবা উচিত, কীভাবে শিক্ষকদের মানোন্নয়ন করা যায়। এজন্য আমি কিছু প্রস্তাব দিতে চাই:

প্রতি বছর শিক্ষকদের জন্য একটি মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা করা। এটি তাঁদের ওপর গঠনমূলক চাপ তৈরি করবে, কারণ চাপ না থাকলে অনেকে নিজেকে উন্নত করার তাগিদ অনুভব করেন না।

কোনো শিক্ষক পরপর তিন বছর এই পরীক্ষায় অকৃতকার্য হলে তাঁর জন্য শাস্তিমূলক ব্যবস্থা নির্ধারণ করা, যেমন পদাবনতি, পদোন্নতি বন্ধ রাখা কিংবা বেতন হ্রাস করা। প্রয়োজনে চাকরিচ্যুতিও এর অন্তর্ভুক্ত হতে পারে।

এসব ব্যবস্থার উদ্দেশ্য হলো শিক্ষকেরা যেন নিজেদের পেশার প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল হন এবং পাঠদানে অধিকতর মনোযোগী হন।

আমি বিশ্বাস করি, প্রাথমিক স্তরে প্রত্যেক শিক্ষার্থীকে যত্নসহকারে ও সুন্দরভাবে গড়ে তুলতে পারলে সে বড় হয়ে জীবনের যেকোনো ক্ষেত্রে সফল হতে পারবে। ভবিষ্যতে সুযোগ পেলে আমি এই খাতে অবদান রাখার চেষ্টা করব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

যেখানে দুর্বলতা, সেখান থেকেই শুরু: প্রাথমিক শিক্ষা সংস্কারের এক প্রস্তাব -নাজমুল হোসেন

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত