যশোরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন যশোরের আরও তিন সংসদ সদস্য।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) যশোরের ইবনে সিনা হাসপাতালে তাঁকে দেখতে যান যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী।এ সময় তাঁরা চিকিৎসাধীন অ্যাডভোকেট গাজী এনামুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে, অসুস্থ অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি মনিরামপুরসহ দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া চেয়েছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
মনিরামপুরবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
মতামত