ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

দৈনিক বন্ধন

যশোরে চাঁদা তোলা নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

যশোর সদর উপজেলার খাজুরা ইজিবাইক স্ট্যান্ডে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে সোহেল রানা (৩৬) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে লেবুতলা ইউনিয়নের গয়েরপুর এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সোহেল রানা ওই এলাকার সফিয়ার রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, খাজুরা ইজিবাইক স্ট্যান্ডে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বুধবার সন্ধ্যায় সোহেল রানার ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় গয়েরপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সাগর (৩৫), জসিম (৪০), আলীর ছেলে সালাউদ্দিন (৪৫) ও কটি মিয়ার ছেলে দেলু চেয়ারম্যানের (৪৫) বিরুদ্ধে হামলায় জড়িত রয়েছেন বলে অভিযোগ করেছেন আহত সোহেলসহ তার পরিবার। তবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

হামলার পর পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বরাতে জানা গেছে, আহত সোহেল রানার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নেপথ্যের কারন উদঘাটনে কাজ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

যশোরে চাঁদা তোলা নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

যশোর সদর উপজেলার খাজুরা ইজিবাইক স্ট্যান্ডে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে সোহেল রানা (৩৬) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে লেবুতলা ইউনিয়নের গয়েরপুর এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সোহেল রানা ওই এলাকার সফিয়ার রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, খাজুরা ইজিবাইক স্ট্যান্ডে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বুধবার সন্ধ্যায় সোহেল রানার ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় গয়েরপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সাগর (৩৫), জসিম (৪০), আলীর ছেলে সালাউদ্দিন (৪৫) ও কটি মিয়ার ছেলে দেলু চেয়ারম্যানের (৪৫) বিরুদ্ধে হামলায় জড়িত রয়েছেন বলে অভিযোগ করেছেন আহত সোহেলসহ তার পরিবার। তবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

হামলার পর পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বরাতে জানা গেছে, আহত সোহেল রানার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নেপথ্যের কারন উদঘাটনে কাজ করছে।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত