ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

দৈনিক বন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বল আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. হুজাইফা (২) ও মো. আকরাম (২) নামে যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. আক্কাস মিয়ার ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু বাড়ির বাইরে ফুটবল খেলছিল। সেই সময় বলটি পুকুরে পড়লে তারা বলটি আনতে গিয়ে একপর্যায়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুর পাড় দিয়ে পথচারী হেঁটে যাওয়ার সময় নিহত দুই শিশুর মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বল আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. হুজাইফা (২) ও মো. আকরাম (২) নামে যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. আক্কাস মিয়ার ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু বাড়ির বাইরে ফুটবল খেলছিল। সেই সময় বলটি পুকুরে পড়লে তারা বলটি আনতে গিয়ে একপর্যায়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুর পাড় দিয়ে পথচারী হেঁটে যাওয়ার সময় নিহত দুই শিশুর মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত