কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নামার পর ঢেউ ও স্রোতের টানে ভেসে গিয়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পর্যটকদের একটি দল হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসলে নামেন। এ সময় সাগরের ঢেউ ও স্রোতের টানে তাঁরা ভেসে যান। পরে স্থানীয়রা তিন পর্যটকের মরদেহ এবং একজনকে জীবিত উদ্ধার করেন। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই পর্যটকের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তবে নিহত ও নিখোঁজ পর্যটকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মতামত