ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক বন্ধন

০১নং পলাশী রাজবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আজ (১৮ নভেম্বর ২০২৬) ০১নং পলাশী রাজবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) পরিচিতি সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. আফজাল-উর রহমান এবং জনাব মো. সাইফুর রহমান।

এছাড়াও সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশী আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও উপস্থিত অতিথিদের জন্য দুপুরের খাবারের বিশেষ আয়োজন করা হয়, যার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন নবগঠিত কমিটির সদস্যবৃন্দ।

সভায় বক্তারা উল্লেখ করেন, এই নতুন কমিটি গঠনে এলাকাবাসী ও স্থানীয় যুবসমাজের বিশেষ ভূমিকা ছিল। বিশেষ করে উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব মো. সাইদুল ইসলাম  সার্বিক সহযোগিতায় কমিটি গঠন প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বদা পাশে থাকার জন্য জনাব মো. নূরুল হুদা, পিটিএ কমিটির সভাপতি জনাব মো. মোমিনুর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক ও অত্র কমিটির সহ-সভাপতি  বাবু সৈকত মন্ডলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি ও বিদ্যালয়ের সকল শিক্ষকমণ্ডলী নবগঠিত কমিটিসহ উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

০১নং পলাশী রাজবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

আজ (১৮ নভেম্বর ২০২৬) ০১নং পলাশী রাজবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) পরিচিতি সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. আফজাল-উর রহমান এবং জনাব মো. সাইফুর রহমান।

এছাড়াও সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশী আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও উপস্থিত অতিথিদের জন্য দুপুরের খাবারের বিশেষ আয়োজন করা হয়, যার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন নবগঠিত কমিটির সদস্যবৃন্দ।

সভায় বক্তারা উল্লেখ করেন, এই নতুন কমিটি গঠনে এলাকাবাসী ও স্থানীয় যুবসমাজের বিশেষ ভূমিকা ছিল। বিশেষ করে উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব মো. সাইদুল ইসলাম  সার্বিক সহযোগিতায় কমিটি গঠন প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বদা পাশে থাকার জন্য জনাব মো. নূরুল হুদা, পিটিএ কমিটির সভাপতি জনাব মো. মোমিনুর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক ও অত্র কমিটির সহ-সভাপতি  বাবু সৈকত মন্ডলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি ও বিদ্যালয়ের সকল শিক্ষকমণ্ডলী নবগঠিত কমিটিসহ উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত