ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক বন্ধন

শীর্ষে যশোর, দ্বিতীয় বাগেরহাট

খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২ হত্যাকাণ্ডে শীর্ষে যশোর, দ্বিতীয় বাগেরহাট



খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২ হত্যাকাণ্ডে শীর্ষে যশোর, দ্বিতীয় বাগেরহাট
দৈনিক বন্ধন

চলতি বছরের প্রথম ১০ মাসে খুলনা বিভাগের ১০ জেলায় ২৮৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬১টি হত্যাকাণ্ড নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যশোর জেলা। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাগেরহাট, যেখানে ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্যদিকে খুলনা জেলা রয়েছে চতুর্থ অবস্থানে। একই সময়ে বিভাগের বিভিন্ন জেলায় ৩০২ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) খুলনা রেঞ্জ পুলিশের দেওয়া পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কুষ্টিয়ায় ৩৯টি, খুলনায় ৩৬টি, ঝিনাইদহে ২৯টি, নড়াইলে ২২টি, সাতক্ষীরায় ২১টি, চুয়াডাঙ্গায় ১৭টি, মাগুরায় ১৫টি এবং মেহেরপুরে আটটি হত্যাকাণ্ড ঘটেছে। তবে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আট থানায় একই সময়ে ঘটে যাওয়া আরও ৩৬টি হত্যাকাণ্ড এ পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি।

এ সময়ে খুলনা বিভাগে ৯৭৮ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ২১৫ জন শিশু। ধর্ষণের শিকার হয়েছেন ৩০২ জন, যাঁদের মধ্যে ৯৩ জন শিশু। এ ছাড়া পুলিশ ১২৫টি আগ্নেয়াস্ত্র ও ২২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, বাগেরহাটে ছিনতাই এবং খুলনায় চাঁদাবাজি ও হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ রয়েছে। খুলনায় চাঁদাবাজির কারণে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ এবং কয়েকজন চিকিৎসকের দেশ ছাড়ার ঘটনাও ঘটেছে। অন্যদিকে বাগেরহাটের বিভিন্ন এলাকায় নির্জন স্থান থেকে বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনাও ঘটছে।

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকালপারসন আসিফ ইকবাল বলেন, হত্যাকাণ্ডের তালিকায় যশোর শীর্ষে থাকলেও আলোচনা-সমালোচনা বেশি হচ্ছে খুলনাকে ঘিরে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তের মান নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, জেলায় সাম্প্রতিক সময়ে রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা নেই বললেই চলে। পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধের জেরে বেশির ভাগ হত্যাকাণ্ড ঘটেছে। তবে প্রতিটি হত্যাকাণ্ডকে গুরুত্ব দিয়ে পুলিশ কাজ করছে।

তথ্যসূত্র: খুলনা রেঞ্জ পুলিশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২ হত্যাকাণ্ডে শীর্ষে যশোর, দ্বিতীয় বাগেরহাট

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

চলতি বছরের প্রথম ১০ মাসে খুলনা বিভাগের ১০ জেলায় ২৮৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬১টি হত্যাকাণ্ড নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যশোর জেলা। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাগেরহাট, যেখানে ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্যদিকে খুলনা জেলা রয়েছে চতুর্থ অবস্থানে। একই সময়ে বিভাগের বিভিন্ন জেলায় ৩০২ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন।


শনিবার (১৪ নভেম্বর) খুলনা রেঞ্জ পুলিশের দেওয়া পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।


পুলিশের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কুষ্টিয়ায় ৩৯টি, খুলনায় ৩৬টি, ঝিনাইদহে ২৯টি, নড়াইলে ২২টি, সাতক্ষীরায় ২১টি, চুয়াডাঙ্গায় ১৭টি, মাগুরায় ১৫টি এবং মেহেরপুরে আটটি হত্যাকাণ্ড ঘটেছে। তবে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আট থানায় একই সময়ে ঘটে যাওয়া আরও ৩৬টি হত্যাকাণ্ড এ পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি।


এ সময়ে খুলনা বিভাগে ৯৭৮ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ২১৫ জন শিশু। ধর্ষণের শিকার হয়েছেন ৩০২ জন, যাঁদের মধ্যে ৯৩ জন শিশু। এ ছাড়া পুলিশ ১২৫টি আগ্নেয়াস্ত্র ও ২২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।


পুলিশ কর্মকর্তারা বলছেন, বাগেরহাটে ছিনতাই এবং খুলনায় চাঁদাবাজি ও হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ রয়েছে। খুলনায় চাঁদাবাজির কারণে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ এবং কয়েকজন চিকিৎসকের দেশ ছাড়ার ঘটনাও ঘটেছে। অন্যদিকে বাগেরহাটের বিভিন্ন এলাকায় নির্জন স্থান থেকে বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনাও ঘটছে।


খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকালপারসন আসিফ ইকবাল বলেন, হত্যাকাণ্ডের তালিকায় যশোর শীর্ষে থাকলেও আলোচনা-সমালোচনা বেশি হচ্ছে খুলনাকে ঘিরে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তের মান নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, জেলায় সাম্প্রতিক সময়ে রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা নেই বললেই চলে। পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধের জেরে বেশির ভাগ হত্যাকাণ্ড ঘটেছে। তবে প্রতিটি হত্যাকাণ্ডকে গুরুত্ব দিয়ে পুলিশ কাজ করছে।


তথ্যসূত্র: খুলনা রেঞ্জ পুলিশ



দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত