যশোর সদর উপজেলার হামিদপুর এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বিদের একজন মোসলেম খাঁ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ১১০ বছর পেরিয়ে গিয়েছিল। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময়ের এই পথচলায় তিনি ছিলেন বহু ইতিহাস, সামাজিক পরিবর্তন ও বাস্তব ঘটনার নীরব সাক্ষী।
প্রয়াত মোসলেম খাঁর পৈতৃক বাড়ি যশোরের শেখহাটি এলাকায়। তাঁর পিতার নাম আলেক খাঁ। সংসারজীবনে তিনি তিন ছেলে ও ছয় মেয়ের জনক ছিলেন। জীবনের অধিকাংশ সময় তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেছেন এবং মাটির সঙ্গে মিশে থাকা একজন সাধারণ মানুষ হিসেবে কাটিয়েছেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সমাজ ও মানুষের জীবনে ঘটে যাওয়া নানা পরিবর্তন, অতীতের দিনগুলোর সুখ-দুঃখ, অভাব-অনটন এবং বাস্তব অভিজ্ঞতার অনেক গল্প তিনি জীবদ্দশায় স্থানীয়দের শুনিয়েছেন। বিশেষ করে যশোর ক্যান্টনমেন্ট ও খয়েরতলা এলাকার সঙ্গে তাঁর জীবনের বহু স্মৃতি জড়িয়ে ছিল। শতবর্ষী এই মানুষের প্রয়াণে তাঁর মনে জমে থাকা শত বছরের ইতিহাস ও না বলা অনেক গল্প চিরতরে হারিয়ে গেল।
তাঁরে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিচিতজন ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। যশোর শহরসহ বিভিন্ন ইউনিয়ন, পাড়া-মহল্লা এবং দূর-দূরান্ত থেকে গ্রামবাসী, নিকটাত্মীয় ও শুভাকাঙ্ক্ষীরা ছুটে আসেন তাঁকে শেষবারের মতো দেখতে।
স্থানীয়রা জানান, একজন শতবর্ষী মানুষকে হারানো মানে শুধু একটি পরিবারের অভিভাবককে হারানো নয়; বরং হারিয়ে যাওয়া মানে একটি প্রজন্মের স্মৃতি, অতীতের জীবন্ত ইতিহাস এবং অভিজ্ঞতায় সমৃদ্ধ একজন মানুষকে হারানো। মোসলেম খাঁ না থাকলেও তাঁর মুখে শোনা গল্প, জীবনের সংগ্রাম ও স্মৃতিময় দিনগুলো মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এলাকাবাসী তাঁর বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া
করেছেন।
মতামত