ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
দৈনিক বন্ধন

স্কুল চলাকালে টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ১৫ দিন পর শিক্ষক আটক

যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর থানা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ইমরান উপজেলার বাইকারা রানাভাটা এলাকার বাসিন্দা ও বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আটকের পর ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে যশোর আদালতে পাঠালে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, গত ২৬ অক্টোবর দুপুরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শিক্ষক মিলনায়তনে যায়। ওই সময় ভুক্তভোগী শিক্ষার্থীকে জোর করে ডেকে শিক্ষকদের টয়লেটে নিয়ে যান অভিযুক্ত শিক্ষক ইমরান। সেখানে কমোডের ওপর বসিয়ে মুখ চেপে ওই শিশুশিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। এরপর কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দেন ওই শিক্ষক।

বাড়ি ফিরে পরের দিন মেয়েটি স্কুলে যেতে না চাইলে তার মা কারণ জানতে চান। এ সময় সে শিক্ষক কর্তৃক ধর্ষণের ঘটনা জানায়। পরে ভুক্তভোগীকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

পরবর্তীতে ভুক্তভোগীর বাবা গত ২৮ অক্টোবর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। এরপর ধর্ষণে সহযোগিতার অভিযোগে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিলেন শিক্ষক ইমরান।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ঢাকার মিরপুর থানা এলাকা থেকে ইমরানকে আটক করে পুলিশ।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পর ভুক্তভোগী শিশু পাঁচ দিন আইসিইউতে ছিল। চিকিৎসায় এখন অনেকটা সুস্থ। এই ঘটনায় শিশুটির বাবা মামলা করলে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দপ্তরিকে আটক করা হয়। তবে মূল আসামি ইমরান কৌশলে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। শেষ পর্যন্ত অভয়নগর থানা পুলিশের একটি দল তাঁকে আটক করেছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা যাতে না ঘটে, সে কারণে এই শিক্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে শিক্ষকের হাতে শিশু শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। অভিযুক্ত শিক্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিনকে বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি. এম. আলমগীর কবির বলেন, ‘ঘটনার পর বিষয়টি জানতে পেরে অভিযুক্ত দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। দপ্তরির বিষয়ে বিদ্যালয় কমিটি তদন্ত করে ব্যবস্থা নেবে। ঘটনার পর এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়মিত পাঠদানও চলছে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

স্কুল চলাকালে টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ১৫ দিন পর শিক্ষক আটক

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত