ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
দৈনিক বন্ধন

শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি এ ধরনের আবেদন করতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। তার পক্ষে কোনো আইনজীবী বা প্রতিষ্ঠান কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পাসপোর্টের আবেদন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, কেউ চাইলে আবেদন বা প্রতিনিধিত্ব করতে পারেন। কিন্তু এ ধরনের আবেদনের মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার আইনি অবস্থার পরিবর্তন হবে না। বাংলাদেশের অবস্থান হলো, তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা।

তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে বন্দি বিনিময় চুক্তির আওতায় হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। তিনি দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা মামলার বিচারিক প্রক্রিয়া ও সাজা কার্যকরের বিষয়টি সামনে আসবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতার বিরুদ্ধে দেশ থেকে অর্থসম্পদ লুট, জায়গা ও বাড়ি দখল এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ ও ঘৃণা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় কাজ করছে। এ ক্ষেত্রে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তিই হবে প্রধান ভিত্তি।

এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটিকে তার পক্ষ থেকে নেওয়া একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার পাসপোর্ট ও এনআইডি নিয়ে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত