ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
দৈনিক বন্ধন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন—বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা।

তিনি জানিয়েছেন, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে একটি ই-মেইল পেয়েছে। তবে ই-মেইলটি শেখ হাসিনার পক্ষ থেকেই পাঠানো হয়েছে, এমন কোনো প্রমাণ বা অনুমোদনপত্র পাওয়া যায়নি।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পোস্টে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।

পোস্টে তিনি জানান, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন। সাইদুর রহমান জানিয়েছেন, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি প্রতিষ্ঠান থেকে হাইকমিশনে ই-মেইল পাঠানো হয়েছে। ওই ই-মেইলে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়।

তবে ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা সংশ্লিষ্ট কোনো প্রমাণপত্র সংযুক্ত ছিল না। ফলে এটি শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই। ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ই-মেইলে প্রতিষ্ঠানটি উল্লেখ করে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাদের মক্কেলের জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া ব্যাখ্যা করে সুজাউদ্দৌলা বলেন, বাংলাদেশে ই-পাসপোর্টের নিয়মিত প্রক্রিয়ায় আবেদনকারীকে নিজে অনলাইনে ফরম পূরণ করতে হয়। এরপর পাসপোর্ট অফিস অথবা বিদেশে বাংলাদেশের মিশনে সশরীরে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিসের তথ্য দিতে হয়।

তিনি আরও বলেন, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের কোনো আবেদন ফরম জমা দেওয়া কিংবা বায়োমেট্রিক তথ্য দেওয়ার কথা উল্লেখ নেই। সে কারণে ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলকে আনুষ্ঠানিক পাসপোর্ট আবেদন না বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ বিষয়ে একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানও একই ধরনের তথ্য তুলে ধরেছে বলে নিজের পোস্টে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।

এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পেতে আবেদন করেছেন। সোমবার আইনজীবীর মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানোর কথা জানায় সংস্থাটি। চিঠিটি দেখার সুযোগ পাওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তার পাসপোর্ট ও এনআইডি সংক্রান্ত যোগাযোগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত