ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

দৈনিক বন্ধন

তিত স্বৈরাচারের ষড়যন্ত্র সফল হবে না, পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে’

নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ পোশাক খাতে অস্থিরতা তৈরির অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ইন্ধনে তৈরি পোশাক খাতে কিছু মালিক ও শ্রমিক নেতা অস্থিরতা তৈরির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ধরনের যেকোনো অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবে।

আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গার্মেন্টস মালিক নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "গত কিছুদিন যাবত একটি পতিত স্বৈরাচারের পেছনের সমর্থিত কিছু পক্ষ দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। তবে এ ব্যাপারে সরকার অত্যন্ত সজাগ রয়েছে। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।" পোশাক খাতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করা হবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

শ্রমিকদের মজুরি কাঠামোর বিষয়ে মন্ত্রী জানান, শ্রমিক সংগঠনগুলোর দাবি এবং সরকারের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রতি তিন বছর পর পর শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের নিয়ম রয়েছে। এই প্রক্রিয়া বাস্তবায়নে মালিকপক্ষের প্রতিনিধিরা আগেই নাম জমা দিয়েছিলেন। অন্যদিকে, শ্রমিক সংগঠনগুলো নাম জমা দেওয়ার জন্য কিছুটা সময় নিলেও গত পরশু রাতে তারা তাদের প্রতিনিধিদের নাম চূড়ান্ত করেছে। এর প্রেক্ষিতে শ্রমমন্ত্রী গতকাল সকালে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে মজুরি বোর্ড গঠন করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, পোশাক শ্রমিকদের জন্য গঠিত এই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। আশা করা যাচ্ছে, স্বল্পতম সময়ের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা সম্ভব হবে।

বক্তব্যের শেষাংশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী ও আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এবং খাতটিকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় মালিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ পোশাক খাতে অস্থিরতা তৈরির অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

অনলাইন ডেস্কঃকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ইন্ধনে তৈরি পোশাক খাতে কিছু মালিক ও শ্রমিক নেতা অস্থিরতা তৈরির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ধরনের যেকোনো অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবে।

আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গার্মেন্টস মালিক নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "গত কিছুদিন যাবত একটি পতিত স্বৈরাচারের পেছনের সমর্থিত কিছু পক্ষ দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। তবে এ ব্যাপারে সরকার অত্যন্ত সজাগ রয়েছে। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।" পোশাক খাতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করা হবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

শ্রমিকদের মজুরি কাঠামোর বিষয়ে মন্ত্রী জানান, শ্রমিক সংগঠনগুলোর দাবি এবং সরকারের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রতি তিন বছর পর পর শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের নিয়ম রয়েছে। এই প্রক্রিয়া বাস্তবায়নে মালিকপক্ষের প্রতিনিধিরা আগেই নাম জমা দিয়েছিলেন। অন্যদিকে, শ্রমিক সংগঠনগুলো নাম জমা দেওয়ার জন্য কিছুটা সময় নিলেও গত পরশু রাতে তারা তাদের প্রতিনিধিদের নাম চূড়ান্ত করেছে। এর প্রেক্ষিতে শ্রমমন্ত্রী গতকাল সকালে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে মজুরি বোর্ড গঠন করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, পোশাক শ্রমিকদের জন্য গঠিত এই নতুন মজুরি বোর্ডের প্রথম সভা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। আশা করা যাচ্ছে, স্বল্পতম সময়ের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা সম্ভব হবে।

বক্তব্যের শেষাংশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী ও আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এবং খাতটিকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় মালিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত