ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

দৈনিক বন্ধন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তারের প্রতিবাদ

যশোর শহরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা। রোববার (২ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে শহরের লালদিঘির পাড় থেকে মিছিলটি শুরু হয়ে পাইপপট্টি এলাকায় হাজী সুমনের বাড়ির সামনে গিয়ে শেষ হয়।

জানা গেছে, মিছিলটির আয়োজন করেন যশোর জেলা যুবলীগের সংগঠক, সাবেক ছাত্রনেতা ও যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমগীর কবির সুমন। তিনি আত্মগোপনে থেকে তাঁর অনুসারী ও নেতাকর্মীদের মাধ্যমে মিছিলের আয়োজন করেন বলে জানা গেছে।

মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা যুবলীগের সংগঠক ও শহর যুবলীগের সদস্য শেখ শহীদ।

এদিকে, মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে শেখ শহীদসহ আরও কয়েকজনকে গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলা যুবলীগের নেতা ফন্টু চাকলাদার। তিনি গ্রেপ্তার ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।

ফন্টু চাকলাদারের প্রতিবাদে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি ও মতপ্রকাশের অধিকারের বিষয়টি তুলে ধরা হয়েছে। তাঁর দাবি, রাজনৈতিক মতাদর্শ ও শান্তিপূর্ণ কর্মসূচির কারণে কাউকে হয়রানি করা উচিত নয়।

শেখ শহীদসহ গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়ে তিনি এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তারের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

যশোর শহরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা। রোববার (২ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে শহরের লালদিঘির পাড় থেকে মিছিলটি শুরু হয়ে পাইপপট্টি এলাকায় হাজী সুমনের বাড়ির সামনে গিয়ে শেষ হয়।

জানা গেছে, মিছিলটির আয়োজন করেন যশোর জেলা যুবলীগের সংগঠক, সাবেক ছাত্রনেতা ও যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমগীর কবির সুমন। তিনি আত্মগোপনে থেকে তাঁর অনুসারী ও নেতাকর্মীদের মাধ্যমে মিছিলের আয়োজন করেন বলে জানা গেছে।

মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা যুবলীগের সংগঠক ও শহর যুবলীগের সদস্য শেখ শহীদ।

এদিকে, মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে শেখ শহীদসহ আরও কয়েকজনকে গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলা যুবলীগের নেতা ফন্টু চাকলাদার। তিনি গ্রেপ্তার ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।

ফন্টু চাকলাদারের প্রতিবাদে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি ও মতপ্রকাশের অধিকারের বিষয়টি তুলে ধরা হয়েছে। তাঁর দাবি, রাজনৈতিক মতাদর্শ ও শান্তিপূর্ণ কর্মসূচির কারণে কাউকে হয়রানি করা উচিত নয়।

শেখ শহীদসহ গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়ে তিনি এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত