ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

দৈনিক বন্ধন

আইনি ভিত্তি নেই অংশটুকু শিরোনামে তুলে ধরলেও বক্তব্যের পরবর্তী অংশে রাজনৈতিক সমঝোতাকে আইনি ভিত্তির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আংশিক উদ্ধৃতি দিয়ে বিভ্রান্তিকর ফটোকার্ড প্রকাশ, সমালোচনার মুখে কয়েকটি গণমাধ্যম

জুলাই জাতীয় সনদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের আংশিক অংশ তুলে ধরে ফটোকার্ড প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম। এতে তাঁর বক্তব্যের প্রকৃত অর্থ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি।

সেখানে বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “ইন্টেরিম গভমেন্টের সময় যে জুলাই জাতীয় সনদ হলো, তার কি কোনো আইনি ভিত্তি আছে? না। কিন্তু এর রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চাইতেও বেশি।”

তবে কয়েকটি সংবাদমাধ্যম তাঁর বক্তব্যের কেবল ‘আইনি ভিত্তি নেই’ অংশটুকু শিরোনামে উল্লেখ করে ফটোকার্ড প্রকাশ করে। স্টার নিউজ তাদের ফটোকার্ডে শিরোনাম দেয়, “অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী”। একই ধরনের শিরোনামে ফটোকার্ড প্রকাশ করে চ্যানেল২৪ ও দৈনিক ইনকিলাব।

অন্যদিকে, দেশ টেলিভিশন ও দৈনিক ইত্তেফাক “জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী” শিরোনামে ফটোকার্ড প্রকাশ করে।

বক্তব্যের একটি অংশ আলাদাভাবে তুলে ধরায় অনেকের কাছে বিষয়টি জুলাই জাতীয় সনদের বিরোধিতামূলক বক্তব্য হিসেবে প্রতীয়মান হচ্ছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরবর্তী অংশে সনদের রাজনৈতিক সমঝোতার গুরুত্বও স্পষ্টভাবে উঠে এসেছে।

তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদের রাজনৈতিক সমঝোতা এর আইনি ভিত্তির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

ফলে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বিবেচনা না করে শুধু একটি অংশকে শিরোনাম হিসেবে ব্যবহার করায় সংবাদ পরিবেশনের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আংশিক উদ্ধৃতি দিয়ে বিভ্রান্তিকর ফটোকার্ড প্রকাশ, সমালোচনার মুখে কয়েকটি গণমাধ্যম

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

জুলাই জাতীয় সনদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের আংশিক অংশ তুলে ধরে ফটোকার্ড প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম। এতে তাঁর বক্তব্যের প্রকৃত অর্থ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি।

সেখানে বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “ইন্টেরিম গভমেন্টের সময় যে জুলাই জাতীয় সনদ হলো, তার কি কোনো আইনি ভিত্তি আছে? না। কিন্তু এর রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চাইতেও বেশি।”

তবে কয়েকটি সংবাদমাধ্যম তাঁর বক্তব্যের কেবল ‘আইনি ভিত্তি নেই’ অংশটুকু শিরোনামে উল্লেখ করে ফটোকার্ড প্রকাশ করে। স্টার নিউজ তাদের ফটোকার্ডে শিরোনাম দেয়, “অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী”। একই ধরনের শিরোনামে ফটোকার্ড প্রকাশ করে চ্যানেল২৪ ও দৈনিক ইনকিলাব।

অন্যদিকে, দেশ টেলিভিশন ও দৈনিক ইত্তেফাক “জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী” শিরোনামে ফটোকার্ড প্রকাশ করে।

বক্তব্যের একটি অংশ আলাদাভাবে তুলে ধরায় অনেকের কাছে বিষয়টি জুলাই জাতীয় সনদের বিরোধিতামূলক বক্তব্য হিসেবে প্রতীয়মান হচ্ছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরবর্তী অংশে সনদের রাজনৈতিক সমঝোতার গুরুত্বও স্পষ্টভাবে উঠে এসেছে।

তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদের রাজনৈতিক সমঝোতা এর আইনি ভিত্তির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

ফলে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বিবেচনা না করে শুধু একটি অংশকে শিরোনাম হিসেবে ব্যবহার করায় সংবাদ পরিবেশনের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত