ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক বন্ধন

ঝুমঝুমপুরে বৈরী আবহাওয়ার মধ্যেই ফতেপুর বিএনপির প্রতিবাদ ও অবস্থান

ভার্চুয়াল মাধ্যমে ঘোষিত অবরোধ, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের কর্মসূচির শেষ দিনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করেছেন যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর বটতলা এলাকায় এই প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। বৈরী আবহাওয়ার মধ্যেই নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং দেশে গণতন্ত্র, শান্তি, শৃঙ্খলা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জোর দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিউল, সহসভাপতি শেখ আকরাম হোসেন, যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা বিএম পারভেজ এবং মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক সোহরাব হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল ও ইউনিয়ন যুবদলের সভাপতি ওয়াইদুজ্জামান দুলি।

এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিতে বক্তারা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত

 করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ঝুমঝুমপুরে বৈরী আবহাওয়ার মধ্যেই ফতেপুর বিএনপির প্রতিবাদ ও অবস্থান

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

ভার্চুয়াল মাধ্যমে ঘোষিত অবরোধ, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের কর্মসূচির শেষ দিনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করেছেন যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর বটতলা এলাকায় এই প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। বৈরী আবহাওয়ার মধ্যেই নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং দেশে গণতন্ত্র, শান্তি, শৃঙ্খলা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জোর দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিউল, সহসভাপতি শেখ আকরাম হোসেন, যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা বিএম পারভেজ এবং মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক সোহরাব হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল ও ইউনিয়ন যুবদলের সভাপতি ওয়াইদুজ্জামান দুলি।

এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিতে বক্তারা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত

 করেন।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত