ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক বন্ধন

যশোরের হামিদপুরে গভীর রাতে পণ্যবাহী ট্রাকে আগুন, চালক অগ্নিদগ্ধ ৬০ লাখ টাকার বেশি ক্ষতির দাবি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অবরোধ ও লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যশোর সদর উপজেলার হামিদপুর নড়িতলা এলাকায় গভীর রাতে একটি পণ্যবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক রায়ান রাজিব অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁর ডান হাতের একাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। আহত রায়ান রাজিব ঝিকরগাছা উপজেলার কৃতিপুর এলাকার বাসিন্দা। তাঁর ছোট ভাই সাংবাদিককে জানান, আগুনে তাঁর ভাই দগ্ধ হয়েছেন। ট্রাকের হেলপার হৃদয় একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ঢাকা থেকে আসছিল মোটর পার্টসের মালামাল

ট্রাকটির নাম ‘বাংলাদেশ মায়ের দোয়া কার্গো সার্ভিস’। গাড়ির নম্বর ঢাকা মেট্রো-২২-৩৭২৭। ট্রাকটি ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে মোটর পার্টসের মালামাল নিয়ে যশোরে আসছিল। মালামালের মালিক যশোর শহরের আরএন রোডের মোটর পার্টস ব্যবসায়ী নজির আহমেদ। তাঁর প্রতিষ্ঠানের নাম জয়েন্ট কর্পোরেশন।

ব্যবসায়ীর দাবি, অগ্নিকাণ্ডে তাঁর আনুমানিক ৬০ থেকে ৬৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস

খবর পেয়ে চাঁদপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। একই সময় ফায়ার সার্ভিসের কর্মীরাও সেখানে উপস্থিত হন। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আগুন লাগার কারণ অনুসন্ধানে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।

পুলিশের পক্ষ থেকে ঘটনাটি নাশকতা কি না, তা অনুসন্ধানে আশপাশের পরিস্থিতি ও সম্ভাব্য সংশ্লিষ্টতার বিষয়গুলো খতিয়ে দেখা হয়।

অন্যদিকে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ট্রাকটি হেলপার চালানোর সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার সময় চালক বাম পাশে ছিলেন এবং হেলপার গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

অবরোধের মধ্যে ট্রাকে আগুন, জনমনে উদ্বেগ

উল্লেখ্য, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার খবর প্রকাশিত হয়েছে। যশোরেও এর আগে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে হামিদপুর নড়িতলায় গভীর রাতে পণ্যবাহী ট্রাকে আগুন এবং চালকের অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে ট্রাকে আগুনের ঘটনাটি পেট্রোল বোমা নিক্ষেপের কারণে ঘটেছে, নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অবরোধ কর্মসূচির সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্তসাপেক্ষ।

ঘটনার সুষ্ঠু তদন্ত, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর ক্ষয়ক্ষতি নিরূপণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

যশোরের হামিদপুরে গভীর রাতে পণ্যবাহী ট্রাকে আগুন, চালক অগ্নিদগ্ধ ৬০ লাখ টাকার বেশি ক্ষতির দাবি

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত