ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক বন্ধন

অ্যামাজন বন থেকে বেরিয়ে খাবার চাইল বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী, উদ্বেগে অধিকারকর্মীরা

ব্রাজিলের অ্যামাজন বনাঞ্চলের গভীর অরণ্য থেকে বেরিয়ে এসে খাবার চেয়েছে বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আভার (Awá) প্রায় ২০ জন সদস্য। কয়েক দশকের মধ্যে এমন বিরল ঘটনার পর তাদের জীবন, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

গত সোমবার (১৬ নভেম্বর) ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডে সরকারি একটি প্রবেশ নিয়ন্ত্রণ চৌকি ও তাওয়ারি গ্রামের কাছাকাছি এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল বিরল এ ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ করে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, বিচ্ছিন্ন আভা জনগোষ্ঠীর সদস্যরা স্থানীয়দের কাছে খাবার, বিশেষ করে কচুজাতীয় খাবার (ইয়াম) চেয়েছিল। পরে খাবার নিয়ে তারা আবার বনের ভেতরে ফিরে যায়। প্রতিবেশী গুয়াজাজারা আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা ঘটনাটি ভিডিও ধারণ করেন।

আভারা মূলত টুপি-গুয়ারানি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি আদিবাসী জনগোষ্ঠী। তাদের অনেকেই বাইরের পৃথিবীর সঙ্গে স্থায়ী যোগাযোগ ছাড়াই নিজেদের ঐতিহ্য ও জীবনধারা অনুসরণ করে বসবাস করছে। শিকার ও বনজ সম্পদ সংগ্রহের মাধ্যমে জীবনধারণ করা এ জনগোষ্ঠীর কাছে অ্যামাজন বনই জীবন ও অস্তিত্বের প্রধান অবলম্বন।

বন উজাড় ও অবৈধ দখলে অস্তিত্বের সংকট

সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে আভাদের বসবাসের এলাকায় অবৈধ গাছ কাটা, শিকার এবং গবাদিপশুর খামার সম্প্রসারণ বেড়েছে। এতে তাদের ঐতিহ্যবাহী বসবাসের জায়গা ক্রমেই সংকুচিত হচ্ছে।

সংগঠনটির পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, অবৈধ অনুপ্রবেশকারীরা আভাদের ভূখণ্ডের চারদিক থেকে এগিয়ে আসছে। ফলে তারা ক্রমেই ছোট হয়ে আসা অ্যামাজন বনাঞ্চলের একটি অংশে আটকে পড়ছে। চারপাশে চলছে বন ধ্বংসের তাণ্ডব।

তিনি আরও বলেন, বিচ্ছিন্ন আভা জনগোষ্ঠী বর্তমানে চরম চাপের মধ্যে রয়েছে। তাদের জীবন ও নিরাপত্তা রক্ষায় ব্রাজিল সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বাইরের মানুষের সংস্পর্শে রোগ ছড়ানোর আশঙ্কা

আদিবাসী অধিকারকর্মীরা বলছেন, বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে অপরিকল্পিত যোগাযোগ ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। কারণ, বাইরের মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়া সাধারণ সংক্রামক রোগের বিরুদ্ধেও তাদের অনেকের পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা নেই।

মারানিয়াও রাজ্যের আদিবাসী সংগঠন কোয়াপিমা (COAPIMA) জানিয়েছে, এ ঘটনা বিচ্ছিন্ন আদিবাসীদের স্বায়ত্তশাসন, নিরাপত্তা ও নিজস্ব ভূখণ্ডের অধিকার রক্ষায় দায়িত্বশীল সংস্থাগুলোর সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

এদিকে ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই (FUNAI) জানিয়েছে, ঘটনাটির ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য পর্যালোচনা করা হচ্ছে। সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সংস্থাটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা সক্রিয় করেছে। তবে বিচ্ছিন্ন আদিবাসীদের সঙ্গে জোরপূর্বক যোগাযোগ স্থাপন সরকারের নীতি নয়। তাদের স্বেচ্ছায় বিচ্ছিন্ন থাকার অধিকারকে সম্মান করা হবে।

বন রক্ষা মানেই আদিবাসীদের অস্তিত্ব রক্ষা

বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল অ্যামাজন দীর্ঘদিন ধরে অবৈধ খনি কার্যক্রম, বন উজাড়, শিকার ও গবাদিপশুর খামার সম্প্রসারণের চাপে রয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে বননির্ভর আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রায়।

আদিবাসী অধিকারকর্মীদের মতে, বন ধ্বংস অব্যাহত থাকলে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর খাদ্য সংগ্রহ, নিরাপদ আশ্রয় এবং নিজস্ব সংস্কৃতি ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

সারভাইভাল ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ গবেষক তেরেসা মায়োর বক্তব্য, বন না থাকলে বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীরও অস্তিত্ব থাকবে না।

বিশেষজ্ঞ ও অধিকারকর্মীদের মতে, আভা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে তাদের বসবাসের বনাঞ্চল অবৈধ দখলমুক্ত করা, বন ধ্বংস বন্ধ করা এবং তাদের নিজস্ব জীবনধারা ও বিচ্ছিন্ন থাকার অধিকারকে সম্মান করা জরুরি। অ্যামাজনের বন রক্ষা তাই শুধু পরিবেশ সংরক্ষণের বিষয় নয়, হাজার বছরের আদিবাসী সংস্কৃতি ও মানবিক অস্তিত্ব রক্ষারও প্রশ্ন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

অ্যামাজন বন থেকে বেরিয়ে খাবার চাইল বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী, উদ্বেগে অধিকারকর্মীরা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত