ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক বন্ধন

সংসদ কার্যালয়ে পঞ্চম অধিবেশনের আগেই ভবনে ভিতরে চালু হচ্ছে সৌরবিদ্যুৎঅনিন্দ্য ইসলাম অমিত

সংসদ কার্যালয়ে পঞ্চম অধিবেশনের আগেই ভবনে ভিতরে চালু হচ্ছে সৌরবিদ্যুৎ

সংসদ কার্যালয়ে পঞ্চম অধিবেশনের আগেই  ভবনে ভিতরে চালু হচ্ছে সৌরবিদ্যুৎ
দৈনিক বন্ধন

জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই এ সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কমিটি। এ লক্ষ্যে কারিগরি স্পেসিফিকেশন কমিটি গঠনের প্রস্তাব এবং দ্রুত দরপত্র আহ্বানের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়ন বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির তৃতীয় (মূলতবি) সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লুৎফুল্লাহেল মাজেদ, এমপি, মোঃ মাহবুবুল আলম, এমপি এবং মোঃ সাইফুল আলম, এমপি।

সভায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এতে সংসদ সচিবালয়ের বিদ্যুতের চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উৎপাদনক্ষমতা নির্ধারণ, দরপত্র আহ্বান এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে সরকারি ক্রয়বিধি (PPR) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কারিগরি স্পেসিফিকেশন কমিটি গঠনের প্রস্তাব করা হয়।

এ ছাড়া প্রস্তাবিত কমিটির কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত বিষয় যাচাই-বাছাইয়ের জন্য লুৎফুল্লাহেল মাজেদ, মোঃ মাহবুবুল আলম ও মোঃ সাইফুল আলমের সমন্বয়ে একটি উপকমিটি গঠন করা হয়।

সভায় ডিপিডিসি কর্তৃক প্রণীত কারিগরি স্পেসিফিকেশন আগামী ২৪ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সংসদ কার্যালয়ে পঞ্চম অধিবেশনের আগেই ভবনে ভিতরে চালু হচ্ছে সৌরবিদ্যুৎ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত