ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক বন্ধন

মাইক্রোসফটে ৬০ হাজার কর্মীকে অবসরের প্রস্তাব, এআইয়ের ধাক্কা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাইক্রোসফটে ৬০ হাজার কর্মীকে অবসরের প্রস্তাব, এআইয়ের ধাক্কা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে কাজের ধরনে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এআইয়ের কারণে চাকরির ভূমিকা, দলের কাঠামো এবং কাজের প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা।

সম্প্রতি মাইক্রোসফট প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় অবসরের (ভলান্টারি এক্সিট অফার) প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে ‘দ্য প্রাগম্যাটিক ইঞ্জিনিয়ার’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে নাদেলা বলেন, ব্যবসা ও প্রযুক্তিগত চাহিদার সঙ্গে তাল মেলাতে মাইক্রোসফটকে তার সাংগঠনিক কাঠামো বদলাতে হচ্ছে। এই উদ্যোগটি মূলত কর্মীদের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই নেওয়া হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে কাজের প্রচুর সুযোগ থাকবে, তবে সেই সুযোগের ধরনটা হয়তো আগের মতো হবে না। নাদেলার মতে, নতুন পরিস্থিতিতে দলের আকার ও কাজের ধরনে পরিবর্তন আসবে। তিনি বলেন, আমি চাইলেও বলতে পারছি না যে সবকিছু আগের মতোই থাকবে। তবে তিনি চান, কোম্পানির দুই লাখের বেশি কর্মী যেন তাদের পেশাগত বিকাশ চালিয়ে যেতে পারেন।

মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান অভ্যন্তরীণ এক বার্তায় স্বেচ্ছায় অবসরের এই সর্বশেষ প্রস্তাবটির কথা জানান। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও ভারতের ‘লেভেল ৭০’ এবং এর নিচের স্তরের যোগ্য কর্মীরা এই প্রস্তাবের আওতাভুক্ত হবেন। আগের অবসর কর্মসূচির মতো এবার নির্দিষ্ট বয়স বা কত বছর ধরে চাকরি করছেন—এমন কোনো শর্ত রাখা হয়নি। এমনকি কর্মদক্ষতার রেটিংও এখানে বিবেচ্য নয়। যোগ্য কর্মীদের ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে এবং তারা এ বছরের শেষ নাগাদ চাকরি ছাড়তে পারবেন।

মাইক্রোসফট সরাসরি এই কর্মী ছাঁটাইকে এআইয়ের কারণে হচ্ছে বলে স্বীকার করেনি। তবে এআই খাতে প্রতিষ্ঠানটির বিশাল অঙ্কের বিনিয়োগ এবং কর্মী ছাঁটাইয়ের মধ্যে একটি সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। গত দুই বছরে মাইক্রোসফট বেশ কয়েকবার কর্মী ছাঁটাই করেছে। ২০২৫ সালে তারা ১৫ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করে। এরপর ২০২৬ সালের শুরুতে প্রথম স্বেচ্ছায় অবসর কর্মসূচির অধীনে প্রায় ৮ হাজার ৭৫০ জন মার্কিন কর্মীকে বিদায় জানায়। পরে জুলাই মাসে আরও প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করা হয়।

বিডিপ্রতিদিন/কেকে

বিষয় : মাইক্রোসফট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মাইক্রোসফটে ৬০ হাজার কর্মীকে অবসরের প্রস্তাব, এআইয়ের ধাক্কা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত