বাংলাদেশে চীনা বিনিয়োগ সম্প্রসারণ ও মোংলাসহ দেশের উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) মোংলা সফরে থাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)’-এর মধ্যে এই অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক চুক্তি সই হয়।
চুক্তি স্বাক্ষর উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি চীনা প্রতিনিধিদল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হন।
মতামত