ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

দৈনিক বন্ধন

ফেসবুকে ভিডিও পোস্টের জেরে মণিরামপুরে জামায়াত নেতা জাকিরকে জুতাপেটা

ফেসবুকে ভিডিও পোস্টের জেরে মণিরামপুরে জামায়াত নেতা জাকিরকে প্রকাশ্যে জুতাপেটা

ফেসবুকে ভিডিও পোস্টের জেরে মণিরামপুরে জামায়াত নেতা জাকিরকে প্রকাশ্যে জুতাপেটা
দৈনিক বন্ধন

ফেসবুকের পর্দায় পুরোনো ভিডিও,তা ঘিরে উত্তেজনা—শুরু হলো নতুন বিতর্ক।একটি পোস্টকে কেন্দ্র করে মুখোমুখি দুই পক্ষ,শেষ পর্যন্ত প্রকাশ্যে ঘটল অপ্রীতিকর এক ঘটনা।যশোরের মণিরামপুরে সামিয়া আফরোজের পুরোনো ভিডিও পুনরায় ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার সকালে মণিরামপুরে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জামায়াত নেতা জাকির হোসেনকে প্রকাশ্যে জুতাপেটা করেন সামিয়া আফরোজ।

স্থানীয় সূত্রে জানা যায়, মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক রাফসানজানীর বিরুদ্ধে করা একটি মামলায় আদালত তাঁকে খালাস দিয়েছেন বলে জানা গেছে। এ মামলার রায় ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে জাকির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করে আসছিলেন।

এরই মধ্যে সামিয়া আফরোজের পুরোনো একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে পুনরায় পোস্ট করেন জাকির। একই ভিডিও ‘মণিরামপুর প্রেস’ নামের একটি ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে জাকির হোসেনের মুখোমুখি হন সামিয়া। কেন তাঁর পুরোনো ভিডিও আবারও প্রকাশ করা হয়েছে, জানতে চান তিনি। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে জাকিরকে জুতাপেটা করেন সামিয়া।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা, প্রশ্ন উঠেছে নানা মহলে।

একটি ফেসবুক পোস্ট, একটি পুরোনো ভিডিও—

তার জেরে উত্তপ্ত মণিরামপুর, আলোচনায় পুরো ঘটনা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ফেসবুকে ভিডিও পোস্টের জেরে মণিরামপুরে জামায়াত নেতা জাকিরকে প্রকাশ্যে জুতাপেটা

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

ফেসবুকের পর্দায় পুরোনো ভিডিও,তা ঘিরে উত্তেজনা—শুরু হলো নতুন বিতর্ক।একটি পোস্টকে কেন্দ্র করে মুখোমুখি দুই পক্ষ,শেষ পর্যন্ত প্রকাশ্যে ঘটল অপ্রীতিকর এক ঘটনা।যশোরের মণিরামপুরে সামিয়া আফরোজের পুরোনো ভিডিও পুনরায় ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার সকালে মণিরামপুরে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জামায়াত নেতা জাকির হোসেনকে প্রকাশ্যে জুতাপেটা করেন সামিয়া আফরোজ।

স্থানীয় সূত্রে জানা যায়, মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক রাফসানজানীর বিরুদ্ধে করা একটি মামলায় আদালত তাঁকে খালাস দিয়েছেন বলে জানা গেছে। এ মামলার রায় ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে জাকির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করে আসছিলেন।

এরই মধ্যে সামিয়া আফরোজের পুরোনো একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে পুনরায় পোস্ট করেন জাকির। একই ভিডিও ‘মণিরামপুর প্রেস’ নামের একটি ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে জাকির হোসেনের মুখোমুখি হন সামিয়া। কেন তাঁর পুরোনো ভিডিও আবারও প্রকাশ করা হয়েছে, জানতে চান তিনি। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে জাকিরকে জুতাপেটা করেন সামিয়া।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা, প্রশ্ন উঠেছে নানা মহলে।

একটি ফেসবুক পোস্ট, একটি পুরোনো ভিডিও—

তার জেরে উত্তপ্ত মণিরামপুর, আলোচনায় পুরো ঘটনা।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত