ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

দৈনিক বন্ধন

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর আদনান নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আদনান ওই কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত আদনান ভারতের জম্মু-কাশ্মীরের বাসিন্দা। বিষয়টি দৈনিক বন্ধন কে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।কলেজ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর মায়ের সঙ্গে বাংলাদেশে আসেন আদনান। পড়াশোনায় কিছুটা অমনোযোগী থাকায় পরিবারের সদস্যরা অনেকটা জোর করেই তাঁকে বাংলাদেশে নিয়ে আসেন। গত ২ নভেম্বর রাতে কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি।

বুধবার সকালে কলেজসংলগ্ন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কলেজ কর্তৃপক্ষ ও আদনানের মা মরদেহটি তাঁর বলে শনাক্ত করেন।ওসি লুৎফুর রহমান দৈনিক বন্ধন কে বলেন, গত মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষ ও আদনানের মা বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চালায়। এর মধ্যে বুধবার সকালে কলেজসংলগ্ন পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠে।

ওসি আরও বলেন, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর আদনান নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আদনান ওই কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত আদনান ভারতের জম্মু-কাশ্মীরের বাসিন্দা। বিষয়টি দৈনিক বন্ধন কে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।কলেজ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর মায়ের সঙ্গে বাংলাদেশে আসেন আদনান। পড়াশোনায় কিছুটা অমনোযোগী থাকায় পরিবারের সদস্যরা অনেকটা জোর করেই তাঁকে বাংলাদেশে নিয়ে আসেন। গত ২ নভেম্বর রাতে কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি।

বুধবার সকালে কলেজসংলগ্ন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কলেজ কর্তৃপক্ষ ও আদনানের মা মরদেহটি তাঁর বলে শনাক্ত করেন।ওসি লুৎফুর রহমান দৈনিক বন্ধন কে বলেন, গত মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষ ও আদনানের মা বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চালায়। এর মধ্যে বুধবার সকালে কলেজসংলগ্ন পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠে।

ওসি আরও বলেন, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত