জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যশোরের মনিরামপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মনিরামপুর জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়
উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল ও আরিফুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান সফিয়ান রহমান, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, খাইরুল ইসলাম, আব্দুল হাই, সাইফুল ইসলাম, মুক্তার হোসেন, আইয়ুব আলী, বিল্লাল গাজী ও জাকারিয়া হোসেনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে যুবদলের নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত