যশোরের মণিরামপুর উপজেলার ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে লংমার্চের প্রস্তুতি উপলক্ষে মিছিল, সংক্ষিপ্ত বক্তব্য ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মাগরিবের নামাজের পর খেদাপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি খেদাপাড়া বাজারের শেষ প্রান্ত পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশ নেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন খেদাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম আযমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা আসন্ন লংমার্চের প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
পরে খেদাপাড়া বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এসব লিফলেটের মাধ্যমে লংমার্চের কর্মসূচি ও সংশ্লিষ্ট তথ্য তুলে ধরা হয়।
মতামত