নারায়ণগঞ্জ জেলার পুলিশ অভিযান পরিচালনা করে ২৩ হাজার পিস ইয়াবা (মাদক) উদ্ধার সহ তিনজনকে আটক করেছে । আটকৃত না হল যশোর শহরের নিউমার্কেট এলাকার বি-ব্লাকের মৃত আজিজুর রহমান ছেলে মোহাম্মদ আশিক ২৮),যশোর শার্শা উপজেলার ভাবের বের গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রাকিবুল ইসলাম ৩০) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মৃত শফিউল্লাহ ছেলে সাইফুল্লা (২৮)
২৭ অক্টোবর সকাল ১২ টার দিকে সোনারগাঁও থানাধীন পিরোজপুর দোয়েল বাসস্টান্ড এলাকা থেকে ইয়াবা উদ্ধার করেন।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা ( ডিবি)পুলিশের এস আই মফিজুল ইসলাম এই প্রতিবেদককে জানান, পুলিশের কাছে গোপন খবর ছিল কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকা গামী আলফা এক্সপ্রেসের গাড়িতে মাদকের একটি বড় চালান আসছে।
এ সময় ডিবি পুলিশ বাসটি তল্লাশি করে
বিশেষ কায়দায় বাসের সিটের ভিতর থেকে পলিথিন প্যাকেট দ্বারা মোড়ানো ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।এই মাদক চালানোর সাথে পরিবহনের স্টেপরা জড়িত।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা ডায়েট করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মতামত