আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরে লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় ছাত্রশক্তির ব্যানারে যশোর শহরের পৌর হকার্স মার্কেট এলাকা থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে দড়াটানা ভৈরব চত্বর ও বড় বাজার এলাকায় ব্যবসায়ী, পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় লিফলেটের মাধ্যমে সাত দফা দাবি তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির যশোর জেলা সদস্যসচিব মনিরুজ্জামান আজাদ, যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান বাবু ও রিপন হোসেন, যুগ্ম সদস্যসচিব আব্দুর রহমান সুজন, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বায়েজিদ হোসেন।
এ ছাড়া জেলা যুবশক্তির সদস্যসচিব ফারিন আহমেদ, যুগ্ম সদস্যসচিব রুপম আহমেদ অর্ণব ও রিয়াজ তাহসিন এবং সংগঠক সায়মা সিদ্দীকা কর্মসূচিতে অংশ নেন।
এ সময় জেলা ছাত্রশক্তির আহ্বায়ক খান মিফতাজুল মুস্তাফিজ অমিত, সদস্যসচিব আল হাসিব, সদর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইশান মাহমুদ রাফি ও সদস্যসচিব মিনহাজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত