ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

দৈনিক বন্ধন

মনিরামপুরে তারেক রহমানের পক্ষ থেকে ১০ রোগীকে ১০ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মনিরামপুরে তারেক রহমানের পক্ষ থেকে ১০ রোগীকে ১০ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ

মনিরামপুরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে মণিরামপুর উপজেলার ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১০ জন রোগীকে চিকিৎসা খরচ বাবদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) মনিরামপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আক্রান্ত প্রত্যেক রোগীর হাতে এক লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগে মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেক হস্তান্তরকালে নেতৃবৃন্দ বলেন, "দেশনায়ক তারেক রহমান দেশের সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে আছেন। গুরুতর অসুস্থ এই রোগীরা যাতে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরে আসতে পারেন, সেই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হলো।"

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান মফিজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত এবং সাংগঠনিক সম্পাদক খান মো. শফিয়ার রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চিকিৎসা সহায়তার চেক হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রোগী ও তাদের পরিবার। এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মনিরামপুরে তারেক রহমানের পক্ষ থেকে ১০ রোগীকে ১০ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

মনিরামপুরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে মণিরামপুর উপজেলার ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১০ জন রোগীকে চিকিৎসা খরচ বাবদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) মনিরামপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আক্রান্ত প্রত্যেক রোগীর হাতে এক লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগে মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেক হস্তান্তরকালে নেতৃবৃন্দ বলেন, "দেশনায়ক তারেক রহমান দেশের সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে আছেন। গুরুতর অসুস্থ এই রোগীরা যাতে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরে আসতে পারেন, সেই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হলো।"

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান মফিজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত এবং সাংগঠনিক সম্পাদক খান মো. শফিয়ার রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চিকিৎসা সহায়তার চেক হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রোগী ও তাদের পরিবার। এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত