যশোরে রোগীদের জন্য ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ
যশোর প্রতিনিধি: যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবায় সহায়তার লক্ষ্যে প্রায় ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ করেছে হিউম্যান আপিল ইউএসএ।
শুক্রবার (২৩ অক্টোবর) যশোর সার্কিট হাউসে এ চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়। এ সময় হাসপাতালের ভর্তি রোগীরা যেন এসব চিকিৎসাসামগ্রী বিনামূল্যে পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের কাছে বিনামূল্যে চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়া এবং চিকিৎসাসেবায় সহায়তা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ উদ্যোগের মাধ্যমে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের রোগীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
মতামত