ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

দৈনিক বন্ধন

যশোরে ছেলেকে মারধরের প্রতিবাদ করায় মায়ের মুখে ইট দিয়ে আঘাতের অভিযোগ

যশোর শহরের পুরাতন কসবা এলাকায় ১০ বছরের এক শিশুকে মারধরের কারণ জানতে চাওয়ায় তার মাকে ইট দিয়ে আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।

আহত ব্যক্তি যশোর শহরের পুরাতন কসবা এলাকার তানজিবের স্ত্রী সুমাইয়া । তিনি যশোর আইটি পার্কে কর্মরত।

আহত সুমাইয়া বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পুরাতন কসবা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুর ২টার দিকে সুমাইয়া কর্মস্থলে থাকায় তাঁর ১০ বছরের ছেলে রেহান বাড়িতে একা ছিল। এ সময় পাশের বাড়ির ভাড়াটিয়া নুরনবী (৪০) শিশুটিকে কিল, ঘুষি ও চড় মেরে মারধর করেন।

পরে সুমাইয়া বাড়িতে ফিরে ছেলেকে মারধরের কারণ জানতে চাইলে বিকেল ৩টার দিকে অভিযুক্ত নুরনবী ইট দিয়ে তাঁর মুখে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর নাক ফেটে রক্তাক্ত জখম হয়।

পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান। তবে পরবর্তী সময়ে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত নুরনবী পুরাতন কসবা এলাকার স্বপনের বাড়ির ভাড়াটিয়া। তাঁর বাবার নাম তাপস।

এ ঘটনায় অভিযুক্তের বক্তব্য এবং থানায় কোনো অভিযোগ বা মামলা হয়েছে কি না, তা জানা যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

যশোরে ছেলেকে মারধরের প্রতিবাদ করায় মায়ের মুখে ইট দিয়ে আঘাতের অভিযোগ

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

যশোর শহরের পুরাতন কসবা এলাকায় ১০ বছরের এক শিশুকে মারধরের কারণ জানতে চাওয়ায় তার মাকে ইট দিয়ে আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।

আহত ব্যক্তি যশোর শহরের পুরাতন কসবা এলাকার তানজিবের স্ত্রী সুমাইয়া । তিনি যশোর আইটি পার্কে কর্মরত।

আহত সুমাইয়া বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পুরাতন কসবা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুর ২টার দিকে সুমাইয়া কর্মস্থলে থাকায় তাঁর ১০ বছরের ছেলে রেহান বাড়িতে একা ছিল। এ সময় পাশের বাড়ির ভাড়াটিয়া নুরনবী (৪০) শিশুটিকে কিল, ঘুষি ও চড় মেরে মারধর করেন।

পরে সুমাইয়া বাড়িতে ফিরে ছেলেকে মারধরের কারণ জানতে চাইলে বিকেল ৩টার দিকে অভিযুক্ত নুরনবী ইট দিয়ে তাঁর মুখে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর নাক ফেটে রক্তাক্ত জখম হয়।

পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান। তবে পরবর্তী সময়ে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত নুরনবী পুরাতন কসবা এলাকার স্বপনের বাড়ির ভাড়াটিয়া। তাঁর বাবার নাম তাপস।

এ ঘটনায় অভিযুক্তের বক্তব্য এবং থানায় কোনো অভিযোগ বা মামলা হয়েছে কি না, তা জানা যায়নি।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত