ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

দৈনিক বন্ধন

যশোরের শার্শায় স্বর্ণের বারসহ আলাউদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোরের শার্শায় ২ কেজি ৯০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলাউদ্দীন যশোরের শার্শা থানার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরির সমান। এসময় স্বর্ণ চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন শার্শা থানা পুলিশ।

শার্শা থানা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক এবং উপপরিদর্শক (এসআই) শেখ জাহিদুল আলমসহ পুলিশের একটি দল।

পুলিশ জানায়, অভিযানকালে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে পালিয়ে যান। পরে আলাউদ্দীনের হেফাজতে থাকা ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানায়, এ ঘটনায় নিয়মিত চোরাচালান মামলা দায়ের ও গ্রেপ্তার আলাউদ্দীনকে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একইসাথে পলাতক অপর দুই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করে তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

যশোরের শার্শায় স্বর্ণের বারসহ আলাউদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

যশোরের শার্শায় ২ কেজি ৯০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলাউদ্দীন যশোরের শার্শা থানার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরির সমান। এসময় স্বর্ণ চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন শার্শা থানা পুলিশ।

শার্শা থানা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক এবং উপপরিদর্শক (এসআই) শেখ জাহিদুল আলমসহ পুলিশের একটি দল।

পুলিশ জানায়, অভিযানকালে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে পালিয়ে যান। পরে আলাউদ্দীনের হেফাজতে থাকা ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানায়, এ ঘটনায় নিয়মিত চোরাচালান মামলা দায়ের ও গ্রেপ্তার আলাউদ্দীনকে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একইসাথে পলাতক অপর দুই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করে তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত