খুলনা নগরীর সিঅ্যান্ডবি কলোনির একটি পরিত্যক্ত ভবন থেকে এক অজ্ঞাতনামা যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিঅ্যান্ডবি কলোনির ৬ তলা বিশিষ্ট পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলার একটি রান্নাঘরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। পরে ওই ভবনের দ্বিতীয় তলার রান্নাঘর থেকে যুবতীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল দেখে ধারণা করা হচ্ছে, প্রায় ১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের পাশে পড়ে থাকা স্যান্ডেল দেখে নিহতের বয়স আনুমানিক যুবতী বলে মনে হচ্ছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
মতামত