ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

দৈনিক বন্ধন

হামিদপুরে মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যশোর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুরে  মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘মাদক ছেড়ে মাঠে চল, খেলাধুলাই বাড়ে বল’ এই  স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জানা যায় হামিদপুর গ্রামবাসীর উদ্যোগে আগামী ২৪ অক্টোবর, শনিবার বিকেল সাড়ে ৩টায় হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে ক্রীড়াপ্রেমী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়তে তারা উৎসাহিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটির পক্ষ থেকে হামিদপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আকরাম হোসেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হামিদপুরে মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

যশোর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুরে  মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘মাদক ছেড়ে মাঠে চল, খেলাধুলাই বাড়ে বল’ এই  স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে মোকাদ্দেস হোসেন বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জানা যায় হামিদপুর গ্রামবাসীর উদ্যোগে আগামী ২৪ অক্টোবর, শনিবার বিকেল সাড়ে ৩টায় হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে ক্রীড়াপ্রেমী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়তে তারা উৎসাহিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটির পক্ষ থেকে হামিদপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আকরাম হোসেন।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত