ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

দৈনিক বন্ধন

যশোরে গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

যশোর প্রতিনিধি:যশোরে গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক উদ্যোগ, নিত্যপণ্যের বাজারদর এবং উন্নয়ন কর্মকাণ্ডের তথ্যসংবলিত লিফলেট বিতরণ করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল।

আজ শহরের এইচ এম এম রোড ও কাপুড়িয়া পট্টি এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা।

এ সময় যশোর জেলা, নগর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেটে গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের নেওয়া তাৎক্ষণিক পদক্ষেপ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর এবং উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে এসব তথ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এ কর্মসূচি পালন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যশোরে গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

যশোর প্রতিনিধি:যশোরে গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক উদ্যোগ, নিত্যপণ্যের বাজারদর এবং উন্নয়ন কর্মকাণ্ডের তথ্যসংবলিত লিফলেট বিতরণ করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল।

আজ শহরের এইচ এম এম রোড ও কাপুড়িয়া পট্টি এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা।

এ সময় যশোর জেলা, নগর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেটে গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের নেওয়া তাৎক্ষণিক পদক্ষেপ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর এবং উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে এসব তথ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এ কর্মসূচি পালন করা হয়।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত