যশোরের নরেন্দ্রপুরে ট্রাকের ধাক্কায় হোসাইন (১৭) নামে এক সাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নরেন্দ্রপুরের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন যশোর কোতোয়ালি থানার মথরাপুর এলাকার আব্দুল গফুরের ছেলে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে হোসাইন নরেন্দ্রপুর ইউনিয়নের জামতলা বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিল। পথে জামতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে যশোরের নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে
মতামত