ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দৈনিক বন্ধন

আইজিপির পক্ষ থেকে যশোরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দুই পুলিশ সদস্যের পরিবারকে দুর্গাপূজার উপহার

যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেন

যশোরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দুই পুলিশ সদস্যের পরিবারের হাতে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বার্তা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের পক্ষ থেকে এসব উপহার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের অফিসকক্ষে আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা বার্তা ও উপহারসামগ্রী তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

এ সময় পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। তাঁদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সবসময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক বন্ধন

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আইজিপির পক্ষ থেকে যশোরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দুই পুলিশ সদস্যের পরিবারকে দুর্গাপূজার উপহার

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেন

যশোরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দুই পুলিশ সদস্যের পরিবারের হাতে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বার্তা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের পক্ষ থেকে এসব উপহার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের অফিসকক্ষে আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা বার্তা ও উপহারসামগ্রী তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

এ সময় পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। তাঁদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সবসময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক বন্ধন

সম্পাদক ও প্রকাশ কর্তৃক প্রকাশিত
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মোঃ আশিকুজ্জামান
বার্তা সম্পাদকঃ রায়হান হোসেন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত