যশোরে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অভিযোগে তরিকুল ইসলাম নামে জনতা ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে মঙ্গলবার আমলী আদালতে মামলা হয়েছে। প্রথম স্ত্রী মোছা. মিনা খাতুন মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জনতা ব্যাংক বেনাপোল শাখার ব্যবস্থাপককে আদেশ দিয়েছেন।
অভিযুক্ত তরিকুল ইসলাম শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি জনতা ব্যাংক বেনাপোল শাখায় কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন।
প্রথম স্ত্রী মোছা. মিনা খাতুনের অভিযোগ, ২০১৬ সালের ৭ অক্টোবর তরিকুল ইসলামের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তরিকুল ইসলাম তার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। দাম্পত্য জীবনে তাদের ১টি ছেলে ও ১টি মেয়ে সন্তান রয়েছে। সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি স্বামীর সকল অত্যাচার নির্যাতন সহ্য করে আসছিলেন। গত ৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে তার স্বামী কুলছুম খাতুন (৩৬) নামে এক নারীকে সাথে নিয়ে বাড়িতে আসেন এবং তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। কুলছুম খাতুন ঝিকরগাছা উপজেলার রায়পটন গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। তিনি তার স্বামীর কাছে অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার কারণ জানতে চান। তখন তার স্বামী ক্ষিপ্ত হয়ে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন
মতামত